বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে আটক ৪

রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় ককটেল বিস্ফোরণ, আটক ৪।

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে আটক ৪

রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতিকারী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

বনানী থানার পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে। আটককৃতদের একজন স্থানীয় জনগণের গণপিটুনির শিকার হয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুষ্কৃতিকারীরা নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত ককটেল জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫), মো. আশিকুল ইসলাম (২৪), মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মো. মনির হোসেন (৪৮)।

এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বনানী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন