রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন।

সংবিধান ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন