বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল উত্থাপন

লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল উত্থাপন করেছে ভারত সরকার।

লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল উত্থাপন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল-২০২৬ উত্থাপন করেন।

সরকারের দাবি, এই বিলের লক্ষ্য ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন সংশোধন করে পরীক্ষা ব্যবস্থাকে নিরাপদ করে তোলা।

বিলটি উত্থাপন করার সময় বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান দিতে শুরু করেন এবং হট্টগোল করতে থাকেন। লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।

স্পিকার জানান, বিলটি নিয়ে বিতর্কে সব দলের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা বিলে সংশোধনী চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন।

যদিও স্পিকারের আবেদন সত্ত্বেও হট্টগোল থামেনি, ফলে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। পরে অধিবেশন বসলেও হট্টগোল চলতে থাকে এবং স্পিকার বিকাল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।

বিজ্ঞাপন