সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউতে অনুষ্ঠিত 'মিট দ্যা রিপোর্টার্স' অনুষ্ঠানে এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সংবাদপত্র বা গণমাধ্যমের মালিকের কর্মীদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা আছে কিনা, সেটি খতিয়ে দেখা জরুরি।
অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে বলেন, জনগণকে সঠিক তথ্য জানানো গণমাধ্যমের দায়িত্ব।
বিরোধীদলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, দাবি আদায়ের জন্য বিরোধীদলের কর্মসূচি থাকবে, তবে জনগণ কোনটা গ্রহণ করবে, সেটা তারা নিজেদের বিবেচনায় নেবে।