শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাইবার সুরক্ষা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে সরকার

সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে সরকার।

সাইবার সুরক্ষা আইন সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে সরকার

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে আইনটি খসড়া পর্যায়ে রয়েছে এবং মানুষের প্রয়োজন অনুযায়ী এর সংশোধন করা হবে। তিনি বলেন, 'সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা সংশোধন করা হবে।'

এছাড়াও, বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যক্তির সম্মান হানি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার।

মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া সম্পর্কে বলেন, 'বিশ্বের যে কোনো ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে রয়েছে।'

তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় বেনামী সংবাদমাধ্যম থেকে অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

বিজ্ঞাপন