রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইনমন্ত্রী: বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোঠায় নেমেছে

আইনমন্ত্রী জানান, নতুন সরকারের অধীনে বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোঠায় নেমেছে।

আইনমন্ত্রী: বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোঠায় নেমেছে

নতুন সরকারের অধীনে গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা বলতে পারি গত কয়েক মাসের সরকারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যা) প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে।’ তিনি আরও জানান যে, গুমের ঘটনাগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াসলি কাজ করছে।

তিনি বলেন, ‘এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স (গুম)-এর ব্যাপারে একটি রিপোর্টেড কেস এসেছে, আমরা সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। এ বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য আমি ইন্টার্নালি বলেছি।’

আইনমন্ত্রী মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত আইন পরবর্তী কেবিনেটে পাশ করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ‘স্বচ্ছতা থাকলেই স্বাধীন বিচার বিভাগ পাওয়া সম্ভব।’

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যদি তা মিথ্যা হয়, তাহলে মামলা প্রত্যাহার করা হবে।’

বিজ্ঞাপন