রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার

বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২৫ জুলাই শনিবার, দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মশিউর রহমান মশি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মশিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞাপন