রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তথ্যমন্ত্রী সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হতে নিষেধ করেছেন

তথ্যমন্ত্রী সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হতে নিষেধ করেছেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হতে নিষেধ করেছেন

তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সাংবাদিকদের কাজ তথ্য প্রদান করা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়।

আজ শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সে তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভার বিষয় ছিল ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি?’

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে তা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমিও মনে করি সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারে না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া। সাংবাদিকতার কোনো বর্ডার থাকতে পারে না।’

বিজ্ঞাপন