বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারের পক্ষ থেকে সাংবাদিকতায় কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ে মন্তব্য করেন।

সরকারের পক্ষ থেকে সাংবাদিকতায় কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার (১৯ আগস্ট) সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেছেন, স্বাধীন ও পেশাদার সাংবাদিকতার চর্চায় বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বিধিনিষেধ নেই।

মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম এর আগে কখনোই এমন অবাধ স্বাধীনতা ভোগ করেনি। তিনি সাংবাদিকদের মূল কাজের ওপর গুরুত্বারোপ করে বলেন, "ক্ষমতার কেন্দ্রবিন্দুকে প্রশ্ন করা এবং এই সাহসী চর্চাকে সবসময় অব্যাহত রাখতে হবে।"

জহির উদ্দিন স্বপন অপসাংবাদিকতায় লিপ্তদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "মুক্ত সাংবাদিকতার সুযোগ নিয়ে যারা অপসাংবাদিকতায় লিপ্ত হয়, তাদের ব্যাপারে গণমাধ্যমকর্মীসহ সবাইকে সজাগ থাকতে হবে।"

মন্ত্রী অতীতে গণমাধ্যমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করেন এবং জানান, "যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে, বর্তমান সরকার তাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে।"

তিনি আরও বলেন, সরকার দেশে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে একটি আধুনিক ও কার্যকর ‘নতুন ইকো-সিস্টেম’ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন