মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
রাজনীতি

সরকারের উদ্যোগে গঠিত হতে যাচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন

সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে, জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সরকারের উদ্যোগে গঠিত হতে যাচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অতীতে প্রেস কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো কার্যকর হয়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, গণমাধ্যমকে নিখুঁত ও দায়িত্বশীল রাখতে এর অংশীজনদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। সাংবাদিক সংগঠনসহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের প্রতিচ্ছবি। তাই এটি যত বেশি নির্ভুল ও স্বচ্ছ হবে, সমাজও তত বেশি পরিষ্কারভাবে প্রতিফলিত হবে।

তিনি আরও জানান, অতীতে বিভিন্ন উদ্যোগ আংশিকভাবে বাস্তবায়িত হওয়ায় দেশে একটি শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে ওঠেনি। গণমাধ্যম এবং সাংবাদিকতা একটি মহৎ পেশা, যা চর্চা করতে গেলে কোন না কোন দর্শন এবং আদর্শকে ধারণ করতে হয়।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ১৬ জুন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন