মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার অসম্মানজনক অভিজ্ঞতা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের অসম্মানজনক অভিজ্ঞতা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ।

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার অসম্মানজনক অভিজ্ঞতা

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার সম্মুখীন হয়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

ঢাকায় ভারতীয় উপহাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, 'এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে।'

প্রতিমন্ত্রী শামা ওবায়েদও ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না।'

জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি রওনা হন। সফরের বিষয়টি কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর জাহেদ উর রহমানের সাধারণ পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তি তালিকায় ছিল।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এবং দুই দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতায় তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে তিনি আত্মসম্মানবোধ থেকে ভারতে প্রবেশ করতে রাজি হননি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য।

বিজ্ঞাপন