মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিচার বিভাগের পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা

বিচার বিভাগের পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী।

বিচার বিভাগের পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা

রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (১৬ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই আপিলটির শুনানি অনুষ্ঠিত হতে পারে। ২০২৫ সালের ২৫ অগাস্ট অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী শিশির মনির।

দায়েরকৃত রিটে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের শৃঙ্খলা বিধান, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরির দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার আবেদন জানানো হয়।

পরে ১ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন।

রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজ শুরু করলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। চলতি বছরের ২১ মে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন