বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৩ জেলার ডিসি প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

সরকার তিন জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে।

৩ জেলার ডিসি প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

সরকার তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন