ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের তিনটি দাবি আপসযোগ্য নয়।
রাহুল গান্ধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, চলমান নিট আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন, মোদি ভারতের ‘অতীত’ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের ‘ভবিষ্যৎ’ হিসেবে বিবেচিত।
তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুরো ব্যবস্থাকে ব্যবহার করছে। তবে তিনি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রাহুল গান্ধি বলেন, “চিন্তা করো না, পুরো ভারত সরকার এবং সরকারের সব শক্তি ব্যবহার করেও তোমাদের সরানো যাবে না।” তিনি আরও বলেন, “তারা যা খুশি করতে পারে, হুমকি দিতে পারে, কিন্তু আমরা পিছু হটব না।”
তিনি প্রধানমন্ত্রী মোদিকে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন।