বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন

জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে।

জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন

শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আজকের যুক্তিতর্কে অংশগ্রহণ করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। জিয়াউল আহসান কারাগারে থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমে যুক্ত হবেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের নামে নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

এর আগে, ২৪ ও ২৫ নভেম্বর মামলার প্রসিকিউশন জিয়াউল আহসানের অপরাধের বিষয়ে যুক্তি উপস্থাপন করে। এ সময় গুমের শিকার ভুক্তভোগীদের স্বজনরাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন