বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

ছাত্রদলের হাতে পুলিশে গেল শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ ৩ জন

ছাত্রদলের নেতাকর্মীরা শেখ হাসিনার উপ-প্রেস সচিবসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।

ছাত্রদলের হাতে পুলিশে গেল শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ ৩ জন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট ঘেরাও করে তাদের আটক করা হয়।

সাখাওয়াত হোসেন বাদে অপর দুইজন হচ্ছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। এদের মধ্যে সাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, পলাতক আওয়ামী লীগের নেতাদের নির্দেশে এই তিনজন দেশ অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত। তারা এই অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে পুলিশে দেয়।

বর্তমানে তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই তিনজনকে গ্রেফতার দেখানো হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন