রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকারের জঞ্জাল সারতে সময় লাগবে: ইশরাক হোসেন

সরকারের বিগত দেড় দশকের জঞ্জাল সারতে কিছু সময় লাগবে, জানিয়েছেন ইশরাক হোসেন।

সরকারের জঞ্জাল সারতে সময় লাগবে: ইশরাক হোসেন

দীর্ঘ দেড় দশকে বিগত সরকার নানাবিধ জঞ্জাল রেখে গেছে, যা সারতে সরকারের কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি শনিবার (২৯ আগস্ট) রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কলেজের বাইরের বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে এবং এসবের পেছনে সরকার দলের লোকজনই ইন্ধন দিচ্ছে।

ইশরাক হোসেন বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি কলেজের সমস্যাগুলো শোনেন এবং এসবের সমাধানে শিক্ষামন্ত্রীকে অবহিত করার কথা জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানটি নিয়ে তাদের অনুভূতি এবং স্মৃতির কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন