রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে।

মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনে সহকর্মীদের মধ্যে মারামারির ফলে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানায়, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। পুলিশ প্রধান জানান, গত সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় স্থানীয় অধিবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশের অভিযানে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। নিহতদের মধ্যে দুজনের মরদেহ লাদাঙ্গ সুয়া মাঙ্গিস এলাকা থেকে এবং তৃতীয় জনের মরদেহ পাওয়া যায় তাদের থাকার বাসা থেকে। প্রত্যেকের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত এবং আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশ ঘটনাটির সম্পূর্ণ ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন