মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

কক্সবাজারে আবাসিক হোটেলে মারামারিতে দুই যুবক নিহত

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে মারামারির ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

কক্সবাজারে আবাসিক হোটেলে মারামারিতে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদের বারে মারামারির ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলে এই ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হোটেলের বারে মদ্যপ অবস্থায় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও ভাঙা কাঁচের বোতলের আঘাতে গুরুতর আহত হন রাশেদ নামে এক যুবক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, সংঘর্ষের পর স্থানীয় লোকজন সালমান নামে এক যুবককে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে সালমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। সালমানও কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা এবং স্থানীয়দের মতে, তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এবং সালমানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন