সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ গ্রেফতার

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেফতার।

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ গ্রেফতার

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা বেউথা মোড় এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্স চালক রোজাউল করিম খান মিলন (৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) এবং খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)। এদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালানো হয়।

অভিযানে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত তিনজনকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়াতে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পরিবহন করে আসছিলেন।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন