রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ওহাইওতে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে ৩ জন নিহত

ওহাইওর পারমা শহরে বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে।

ওহাইওতে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে ৩ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, প্যান্ডোরা'স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠানের সময় গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কিশোরী এবং দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। এছাড়া, এক ব্যক্তির পায়ে গুলি লাগে।

পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশের একজন সদস্যও আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন