মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭, তদন্ত চলছে

দ. আফ্রিকায় দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত, তদন্ত চলছে।

দ. আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭, তদন্ত চলছে

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, পিটারমারিৎসবার্গ শহরের কাছে একটি হামলায় আটজন এবং রাজধানী প্রিটোরিয়ার কাছে আরেকটি হামলায় নয়জন নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় গুলিতে ঝাঁজরা একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবাই পুরুষ।

এর কয়েক ঘণ্টা পর, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলের একটি অনানুষ্ঠানিক বসতিতে আরও নয়জনের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় একটি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, প্রায় ৫৩০ কিলোমিটার দূরত্বে ঘটে যাওয়া এই দুটি হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, "দেশে একের পর এক গণগুলির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা অপরাধীদের জনগণকে আতঙ্কিত করতে বা মানুষের জীবনযাপনের ধরন নিয়ন্ত্রণ করতে দিতে পারি না।"

বিজ্ঞাপন