বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১১, তদন্ত চলছে

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। তদন্ত চলছে.

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১১, তদন্ত চলছে

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপে একটি আবাসিক ভবনে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দুকধারীরা ১৪ জনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতদের মধ্যে কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশ তাদের নজরদারিতে রেখেছিল। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত নয়, তবে এটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ১৩ জন পুরুষ ও একজন নারী ওই বাড়িতে পার্টি করছিলেন। নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। হামলার সময় তিনজন বন্দুকধারী সেখানে প্রবেশ করে তাদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে থাকা স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দক্ষিণ আফ্রিকায় হত্যার হার অত্যন্ত উচ্চ, যেখানে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ নিহত হন। সম্প্রতি, দেশটিতে অন্তত নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিল।

বিজ্ঞাপন