বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন জাতিসংঘের বৈঠকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপের দেশগুলোর দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বৈঠকের ফাঁকে নিউইয়র্কে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম দে ব্রুইনের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়। বৈঠকে আরাঘচি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপের দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড এবং অপরাধের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর নীরবতা ও প্রশ্রয়ের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, "ইউরোপের দেশগুলো একদিকে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার কথা বলতে পারে না, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসনের বিষয়ে উদাসীন থাকতে বা তা সমর্থন করতে পারে না।"

অন্যদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও ইউরোপের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

বিজ্ঞাপন