রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন হামলা ইরানের স্কুল ও ক্রীড়া স্থাপনায় যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

জাতিসংঘের প্রতিবেদনে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন হামলা ইরানের স্কুল ও ক্রীড়া স্থাপনায় যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মিনাব শহরের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তদন্তে প্রমাণ মিলেছে যে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য যাচাই না করেই মিনাব স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় দেড় শতাধিক বেসামরিক মানুষ নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ছিল।

জাতিসংঘের মতে, মিনাব শহরের স্কুলটির পাশাপাশি আরেকটি শহরের ক্রীড়াকেন্দ্রেও হামলা চালানো হয়।

এদিকে, জাতিসংঘের অভিযোগ করেছে যে ইরান সরকারবিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড, নির্যাতন, নির্বিচারে আটক ও জোরপূর্বক গুমের মতো কর্মকাণ্ড চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বিজ্ঞাপন