বুধবার, ০৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ ৩ নিহত

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ ৩ জন নিহত হয়েছে।

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ ৩ নিহত

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার মতলব দক্ষিণে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ফজলে রাব্বি (২৩) ও তাঁর ভাগনি ইশাত (১৬) মারা যান। অপরদিকে, মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু ঘটে।

মতলব সেতুর উত্তর অংশের অ্যাপ্রোচ সড়কে থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাব্বি ও ইশাত নিহত হন। রাব্বি মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনায় পড়েন। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, রাব্বিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু ঘটে।

এদিকে, মতলব উত্তর উপজেলার গাজীর গাছখোলা গ্রামে অটোরিকশার ধাক্কায় আয়াত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত আয়াত ওই গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে। ওয়াসিম নিলয় বর্তমানে ইউরোপে অবস্থান করছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন