সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত বোন হাসপাতালে

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত বোন হাসপাতালে ভর্তি।

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত বোন হাসপাতালে

চাঁদপুরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার আতিক মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু আনাছ হোসেন নাজির আহমেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নাজির ও তার ভাই নেছার আহমেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। এ সময় শিশুরা ঘরেই ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আনাছ।

অগ্নিকাণ্ডের সময় নিহতের বোন মরিয়ম আক্তারও দগ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন