২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ৩৭ শতাংশের বেশি মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে মারা গেছে। এছাড়া, পথচারী হিসেবে প্রাণ গেছে ২ হাজার ৮১২ শিশুর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত শিশুদের ৩৪ শতাংশের বেশি গ্রামীণ সড়কে মারা গেছে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে, যেখানে ৩ হাজার ৫৪৭ জন নিহত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে ২ হাজার ৫১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত না করা, ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।
দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।