রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, উদ্বেগজনক পরিসংখ্যান

জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত, উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, উদ্বেগজনক পরিসংখ্যান

গেল জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি, যা ১৩৪ জন। এছাড়া, নিহতদের মধ্যে ৯১ জন পথচারী এবং ৫৭ জন চালক ও সহকারী রয়েছেন।

এছাড়া, একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে বেশি ২০৬টি দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা এবং ৫৩টি পেছন থেকে আঘাতের ঘটনা ঘটেছে। সড়কের ধরন অনুযায়ী, আঞ্চলিক সড়কে ১৯৪টি এবং জাতীয় মহাসড়কে ১৫১টি দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটি সড়ক নিরাপত্তা জোরদারে ১২ দফা সুপারিশও করেছে।

বিজ্ঞাপন