বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, ৫ দফা দাবি

রামেক ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন।

রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, ৫ দফা দাবি

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়, যা চিকিৎসা সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া, রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলা কারণে ইন্টার্ন চিকিৎসকরা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এই অবস্থায়, সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

তারা জানান, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন