রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। শনিবার রাত ৮টার দিকে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

দুপুর ২টার দিকে স্বাচিপের সদস্য ডা. জহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যান। এই কারণে হাসপাতালে রোগীরা ভোগান্তিতে পড়েন।

২৪ সেপ্টেম্বর, অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আমানুল ইসলামের আদেশে ডা. জহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুল আলমের শেষ কর্মদিবস ৩০ সেপ্টেম্বর।

এদিকে, খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক কামরান হোসেন জানান, ডা. জহিরুল হক জুলাই মাসের আন্দোলনের বিরোধিতাকারী। তার পদায়ন বাতিল না করা হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিক্ষুব্ধ চিকিৎসকরা।

বিজ্ঞাপন