রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুমেকের মেডিসিন প্রধান পদে স্বাচিপ সদস্যের নিয়োগে ইন্টার্নদের কর্মবিরতি

খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান নিয়োগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

খুমেকের মেডিসিন প্রধান পদে স্বাচিপ সদস্যের নিয়োগে ইন্টার্নদের কর্মবিরতি

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান হিসেবে স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে নিয়োগের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে রোগী সেবা ভোগান্তিতে পড়েছে।

২৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আমানুল ইসলামের নির্দেশে ডা. জাহিরুল হককে মেডিসিন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এম সাইফুল আলমের শেষ কর্মদিবস ৩০ সেপ্টেম্বর।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরান হোসেন জানান, ডা. জাহিরুল হক জুলাই আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে পরিচিত। তার নিয়োগ বাতিল না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন