রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির চুক্তি সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির চুক্তি সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ বাড়ানো হবে।

পোস্টে উল্লেখ করা হয়, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকের চুক্তিটি স্বাক্ষরিত হলো।

বিজ্ঞাপন