বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ

বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের জন্য জন্ম-মৃত্যু নিবন্ধন ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে ১৯ অক্টোবর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

এ সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সকল নিবন্ধন কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন