শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
অপরাধ

গাজীপুরে আগুনে পুড়ে গেল ১৮টি ঘর ও ৩ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ১৮টি ঘর ও তিনটি দোকান।

গাজীপুরে আগুনে পুড়ে গেল ১৮টি ঘর ও ৩ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুনের কারণে পুড়ে গেছে ১৮টি ঘর ও তিনটি দোকান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে কলোনির ১৮টি ঘর এবং তিনটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন