শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
অপরাধ

ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব গ্রেফতার

ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব চৌধুরী লালবাগ থেকে গ্রেফতার হয়েছে।

ফরিদপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি হাসিব গ্রেফতার

ফরিদপুরের কোতয়ালী থানায় দায়ের করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় আসামি হাসিব চৌধুরী (২১) রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১০ মঙ্গলবার (২ জুন) রাতে পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত হাসিব চৌধুরী বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে। র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবের সঙ্গে ভিকটিমের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভিকটিমকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়।

ধর্ষণের সময় হাসিব ওই ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে রাখে এবং পরে ভিকটিমকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে। ভিকটিম নিজে বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার পর তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর আসামিকে গ্রেফতারের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হাসিবকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় হাসিবের কাছ থেকে ২টি স্মার্টফোন, ২টি আইডি কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিব অপরাধের কথা স্বীকার করেছে এবং জানায় যে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন