শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
অপরাধ

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ আসামি

মোহাম্মদপুরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার।

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ আসামি

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরার পর দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ৩১ মে ভোর ৪টার দিকে নূরজাহান রোডে ছিনতাইয়ের শিকার হন ওই দুই বোন। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ সহযোগিতা চান। এরপর মোহাম্মদপুর থানার পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশের তথ্য অনুযায়ী, র‍্যাব–১১ এর সহায়তায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার দুই আসামির প্রোফাইল পর্যালোচনা করেছে তেজগাঁও পুলিশ বিভাগ। আসামি জুয়েলের নামে বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতনসহ মোট ৫টি মামলা রয়েছে। তবে তদন্তের জন্য এই ঘটনার মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন