শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
অপরাধ

লালমনিরহাটে আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

লালমনিরহাটে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত।

লালমনিরহাটে আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার রাতের এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করতে যান।

গ্রেপ্তার এড়াতে রাশেদুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে আক্রমণ করেন। এতে এসআই রুহুল আমীনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে আঘাত লাগে। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ।

পুলিশের অতিরিক্ত সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে, এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন