সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কাজ করছে।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন