শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু

ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাপ মোল্লা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) ভোর ৬টায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব হাসামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত তোরাপ মোল্লা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা এলাকার মৃত মুনসুর মোল্লার পুত্র। ভাঙ্গা হাইওয়ে থানার এস. আই সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সাথে অন্য এক যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তিনি বলেন, "এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘাতক গাড়িটি জব্দ করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

বিজ্ঞাপন