বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অপরাধ

খুলনার মসজিদে গুলির ঘটনায় একজন শনাক্ত, আতঙ্ক বিরাজমান

খুলনার দৌলতপুরে মসজিদে গুলির ঘটনায় একজন শনাক্ত, আতঙ্ক বিরাজমান।

খুলনার মসজিদে গুলির ঘটনায় একজন শনাক্ত, আতঙ্ক বিরাজমান

খুলনার দৌলতপুরে মসজিদের ভেতরে গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

গুলিবিদ্ধ লোকমান হাকিম এবং আলম মন্ডলকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে মসজিদে ঢুকে লোকমানকে গুলি করে দুর্বৃত্তরা। আলম মন্ডল পাশেই থাকায় তিনিও গুলিবিদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়ার সময় মসজিদের সেক্রেটারি লোকমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কয়েকজন দুর্বৃত্ত মসজিদে ঢুকে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় লোকমানের মাথায় গুলি লাগে। পরে তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

কেএমপি কমিশনার মোহাম্মদ জহিদুল হাসান বলেন, "আমরা ইতোমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। সম্ভাব্য অপরাধীকে শনাক্ত করা হয়েছে।"

এ ঘটনার পর লোকমানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তবে তাদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযানের মধ্যে এমন ঘটনার পর নগরবাসীর উদ্বেগ বেড়েছে।

বিজ্ঞাপন