ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র এলাকায় শনিবার রাত ৮টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় মোটরসাইকেলটি নওপাড়া বাসস্ট্যান্ডের কাছাকাছি ছিল।
ভাঙ্গা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। তিনি বলেন, ‘ভাঙ্গা হাসপাতাল থেকে একজনের লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।’
দুর্ঘটনার পর দায়ী গাড়িটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।