সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় দুই শিক্ষাকর্মী নিহত

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় দুই শিক্ষাকর্মী নিহত হয়েছে।

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় দুই শিক্ষাকর্মী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে একটি পিকআপ ভ্যানের চাপায় দুইজন শিক্ষাকর্মী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরি শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোণা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নলসুজা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সন্ধ্যা ৬টার দিকে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন