সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অপরাধ

রাজধানীতে স্টিল মিলে কন্টেইনার চাপায় অপারেটরের মৃত্যু

রাজধানীর ডেমরায় স্টিল মিলে কন্টেইনার চাপা পড়ে অপারেটরের মৃত্যু ঘটেছে।

রাজধানীতে স্টিল মিলে কন্টেইনার চাপায় অপারেটরের মৃত্যু

রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে ক্রেনের মাধ্যমে মালবাহী কন্টেইনার নামানোর সময় মো. লাইবুল হাসান (৩৫) নামে এক কন্টেইনার অপারেটর নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে আজ রোববার বিকেল ৪টার দিকে ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ডের গলকাটা এলাকায় অবস্থিত মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে।

নিহত লাইবুল হাসান রংপুর জেলার তারাগঞ্জ থানার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মো. ফজলে হক ও মোছা. লাইলী বেগমের ছেলে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরদার জানান, “আজ বিকেলে মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে ক্রেনের সাহায্যে একটি মালবাহী কন্টেইনার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কন্টেইনারটি ছিটকে নিচে পড়ে যায় এবং অপারেটর লাইবুল হাসান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও বলেন, “পরে আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিজ্ঞাপন