বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

মদপানের কারণ জানালেন তরুণী, পুলিশ তদন্ত অব্যাহত

রাজধানীতে তরুণীর মদপানের কারণ জানালেন, পুলিশ তদন্ত অব্যাহত।

মদপানের কারণ জানালেন তরুণী, পুলিশ তদন্ত অব্যাহত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে ‘নিথর’ অবস্থায় নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদের সময় তরুণী জানিয়েছেন, মানসিক চাপ কমাতে তিনি জিদের বশে মদ পান করেছিলেন। পরে দুই যুবক তাকে মোটরসাইকেলে করে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেন।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশের পক্ষ থেকে তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের জানান, মানসিক চাপ কমাতে তিনি মদ পান করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সঙ্গে তার বক্তব্যের পার্থক্য থাকায়, পুলিশ মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদে গুরুত্ব দিচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তরুণীর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ ভিডিও সূত্রে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ও মালিকের পরিচয় শনাক্ত করেছে এবং ওই দুই আরোহীকে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া ছড়িয়ে পড়া তথ্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন