সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু।

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মো. রাসেল (২২) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, রাসেল পেশায় একজন বেলুন ও ফুল বিক্রেতা ছিলেন।

নিহতের বাড়ি নরসিংদী জেলার মাধবদী এলাকায়। তিনি বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং এক সন্তানের জনক ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল সবার ছোট।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে থেকে রাসেলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরও জানান, রাসেল বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকার একটি বাসায় গিয়েছিলেন। সেখানে থাকা একটি তার হাত দিয়ে ছিঁড়তে না পেরে তিনি দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন, তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন