শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু, তদন্ত শুরু।

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু

রাজধানীর ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘আমরা খবর পেয়ে ধানমন্ডির ১৫/এ নম্বর রোডে অবস্থিত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি।’

তিনি আরও জানান, ‘স্থানীয়দের মুখে জানতে পারি, রিক্তা ৩৭ নম্বর বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে বলে জানা গেছে। এসআই জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন