শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর শ্যামপুরে মাইক্রোর ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর শ্যামপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

রাজধানীর শ্যামপুরে মাইক্রোর ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে শ্যামপুরের পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম অজিত বাবু (৫৫)।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক জানান, অজিত বাবু পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই দীপক আরও জানান, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায়নি। আশপাশের সিসিটিভি দেখে ঘাতক গাড়িটি শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন