বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে ৪ হত্যার ঘটনায় আসামিদের ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুরে ৪ হত্যার ঘটনায় আসামিদের ডিএনএ ও ডোপ টেস্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে ৪ হত্যার ঘটনায় আসামিদের ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুরে আলোচিত ফোর মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। একইসঙ্গে তাদের ডোপ টেস্টও করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল মাবূদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কমিশনার আরও জানান, প্রীতিলতা চক্রবর্তী এবং আগামী চক্রবতীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ তদন্তের অংশ হিসেবে গ্রেফতারকৃত সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে বাড়ির জমি কেনার বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি বলেন, শরিকদের মধ্যে টাকা-পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা, তা তদন্ত করা হচ্ছে। এজন্য তাদের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তা পেলে নগদ টাকা উত্তোলন করা হয়েছিল কিনা বোঝা যাবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোররাতে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবতী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী।

বিজ্ঞাপন