মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে মুরগীবোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পিকআপ চালক মো. নূরনবী (৬৪), হেলপার রফিকুল (১৮), সাগর (২২) এবং সুমন (২৬) অন্তর্ভুক্ত রয়েছে। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী মুরগীবোঝাই পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশের খবরে পরে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যাওয়া হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন